মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০০:১৮
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

কদমতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
কদমতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুরের কদমতলায় সামাজিক উন্নয়ন সংগঠন ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

পিরোজপুর তথ্য অফিসের আয়োজনে এবং আন্তর্জাতিক সামাজিক সংস্থা ‘ইউনিসেফ বরিশাল’-এর সহযোগিতায় এ সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে সামাজিক এ উদ্যোগের অংশ হিসেবে কদমতলা এলাকার বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা ও ব্যস্ততম হাট-বাজারে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে জমা পানি পরিষ্কার করার পাশাপাশি এডিস মশার বংশবৃদ্ধি রোধে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়।

কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্-এর সার্বিক পরিচালনায় অভিযানে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল শেখ, সাংগঠনিক সম্পাদক মাজিদুল ইসলাম ও অর্থ সম্পাদক রুবাইয়া আক্তার নুপুরসহ স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন, সদস্যদের নিজস্ব অনুদানে অসহায় মানুষের জন্য তহবিল গঠন, এলাকার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ ও আবেদন দাখিল এবং সদস্যদের আপদকালীন আর্থিক সহায়তা প্রদানসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

ভবিষ্যতেও এলাকার সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য রক্ষা ও জনসেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কদমতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

বিস্তারিত কমেন্টে