বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:১৪:৪৩
শিরোনাম
কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপি কমিশনারের শ্রদ্ধা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৩৬
শেয়ার: mail
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপি কমিশনারের শ্রদ্ধা ও সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মারক আলোচনা সভা এবং শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এ যৌথ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। সিএমপি কমিশনার বলেন, “শহীদদের মহান আত্মত্যাগ, অসীম দেশপ্রেম এবং বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ গঠনের মূল আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যবৃন্দ, আহত বীর জুলাই যোদ্ধারা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মারক আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং শহীদদের ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপি কমিশনারের শ্রদ্ধা ও সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে