মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২২:৪০
শিরোনাম
হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক

জবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত বহু

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:০২
শেয়ার: mail
জবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত বহু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পূর্বনির্ধারিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হঠাৎ করে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে অনুষ্ঠানস্থলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা শুরু হলে তা দ্রুতই ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষকালে উভয় পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সংঘর্ষে ছাত্রশিবিরের একাধিক নেতাকর্মীর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ছাড়া সংবাদ সংগ্রহকালে জবি প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পরপরই পুরো ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সংঘর্ষ থামলেও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত বহু

বিস্তারিত কমেন্টে