মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১:২২:১৫

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী ও গাছের চারা বিতরণ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী ও গাছের চারা বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য এলাকায় শিক্ষা সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী, ক্রীড়াসামগ্রী ও গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে জোন সদরে ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

সেনাবাহিনীর এ উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিকান্ত ধামাই বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা রোপণ অত্যন্ত জরুরি। পাশাপাশি আমাদের বিদ্যাপীঠের অসচ্ছল ও অবহেলিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং শিক্ষা ও ক্রীড়াসামগ্রী বিতরণ করায় সেনাবাহিনী মাটিরাঙ্গা জোনের প্রতি আমরা কৃতজ্ঞ। এ ধরনের সামাজিক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “পাহাড়ে শান্তিশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাটিরাঙ্গা জোনের আওতাধীন এলাকাগুলোতে গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাহাড়ি এলাকার ঝরে পড়া ও পিছিয়ে পড়া কোমলমতি শিশুদের স্কুলমুখী করতে এবং তাদের পড়াশোনার মানোন্নয়নে মাটিরাঙ্গা জোন ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward