মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:১৭:৪৪
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

মণিরামপুরে ১২ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২৬
শেয়ার: mail
মণিরামপুরে ১২ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ এবং নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও মণিরামপুর থানা-পুলিশের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় অধিবাসীদের অভিযোগের ভিত্তিতে সকালে উপজেলার কুলটিয়া ইউনিয়নের হেলারঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদীতে প্রথম ধাপে অভিযান চালানো হয়। এ সময় নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী প্রায় ৭০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, নেট-পাটা ও বিভিন্ন অবৈধ প্রতিবন্ধক উদ্ধার করে ধ্বংস করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মণিরামপুর বাজারের সুতাপট্টি এলাকায় অভিযান পরিচালিত হয়। বাজারের সন্দীপ ট্রেডার্স ও মুসলিম স্টোরের মালিকরা প্রথমে নিষিদ্ধ জাল বিক্রির কথা অস্বীকার করলেও তল্লাশি চালিয়ে সংলগ্ন একটি পানের দোকান ও গোপন গুদাম থেকে প্রায় ২ হাজার ১০০ মিটার চায়না দুয়ারী জাল (মূল্য প্রায় ২ লাখ ৩৮ হাজার টাকা) এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল (মূল্য প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা) জব্দ করা হয়।

অবৈধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী সন্দীপ ট্রেডার্সের স্বত্বাধিকারী সন্দীপ কুণ্ডু (৩৭) এবং মেসার্স মুসলিম স্টোরের স্বত্বাধিকারী আবুল হাসানকে (৬২) ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত সব জাল পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং থানা-পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে ১২ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

বিস্তারিত কমেন্টে