মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০৫:২৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, আগস্টে অপরিবর্তিত থাকছে দর

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:১৯
শেয়ার: mail
দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, আগস্টে অপরিবর্তিত থাকছে দর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি ও ওঠানামা সত্ত্বে আগস্ট মাসের জন্য দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বনির্ধারিত অনুযায়ী আগস্ট মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০৫ টাকা ৫০ পয়সা, কেরোসিন ১০৫ টাকা ৫০ পয়সা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় বিক্রি হবে। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এ দর বলবৎ থাকবে।

জ্বালানি বিভাগ জানায়, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালুর পর থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দর পুনর্নির্ধারণ করা হচ্ছে। তবে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে সাধারণ গ্রাহক ও পরিবহন খাতের স্বস্তির স্বার্থে আগস্টে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে বর্তমানে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার প্রায় ৭৫ শতাংশই ডিজেল। বর্তমানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিয়মিত সমন্বয় করলেও ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণের দায়িত্ব পালন করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, আগস্টে অপরিবর্তিত থাকছে দর

বিস্তারিত কমেন্টে