মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৪:৪৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

কচুয়ায় খাল পুনঃখনন ও ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
কচুয়ায় খাল পুনঃখনন ও ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বাগেরহাটের কচুয়া উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও ভূমি সেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঁঠালিয়া খাল পুনঃখনন প্রকল্প এবং কচুয়া উপজেলা ভূমি অফিস ও রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনার কাঁঠালিয়া খাল পুনঃখনন কাজের অগ্রগতি, বাস্তবায়নের মান এবং সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি, এলাকার জলাবদ্ধতা দূরীকরণ এবং পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” কাজের সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার জন্য তিনি সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন।

পরবর্তীতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তিনি ই-নামজারি, ভূমি রেকর্ড সংরক্ষণ, ডিজিটাল দাপ্তরিক সেবা এবং সেবাপ্রার্থীদের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করেন।

এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, “জনগণকে কোনো প্রকার হয়রানিমুক্ত রেখে দ্রুত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে হবে।” তিনি সরকারি সেবায় শতভাগ জবাবদিহিতা ও জনবান্ধব মানসিকতা বজায় রাখার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কচুয়ায় খাল পুনঃখনন ও ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

বিস্তারিত কমেন্টে