সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৫:১৯
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন আবু আশ্রাফ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন আবু আশ্রাফ

পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস ২৫তম ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু আশ্রাফ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পদার্পণ করে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন কর্মস্থলে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল নতুন পুলিশ সুপার আবু আশ্রাফকে অভ্যর্থনা জানান এবং ফুলেল শুভেচ্ছা উপহার দেন। পরবর্তীতে তিনি জেলা পুলিশের বিভিন্ন সার্কেল ও থানার পদস্থ কর্মকর্তা, অধস্তন ফোর্স এবং সিভিল স্টাফদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।

দায়িত্ব হস্তান্তরকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ইনচার্জ মো. রাশেদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বিদায়ী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর বদলিজনিত বিদায় উপলক্ষে পাবনা পুলিশ লাইন্সের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা পুলিশের পক্ষে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা মো. ছুফি উল্লাহর পেশাদারত্ব ও দায়িত্বশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের বলিষ্ঠ নেতৃত্বে পাবনা জেলার সামাজিক নিরাপত্তা বৃদ্ধি ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশাবাদ প্রকাশ করেন জেলা পুলিশের সদস্যরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন আবু আশ্রাফ

বিস্তারিত কমেন্টে