মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:১৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

পাবনায় মাছবাহী ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
পাবনায় মাছবাহী ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার আটঘরিয়া উপজেলায় মাছবাহী ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিব হাসান শুভ (১৬) নামের একাদশ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) মাগরিবের নামাজের সময় উপজেলার সিফাতের ঢাল এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি মাছবাহী গাড়ি প্রধান সড়কে ওঠার জন্য বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিল শুভ। এ সময় গাড়িটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় শুভ গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুভ আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল। তার আকস্মিক ও অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবার কান্নায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় মাছবাহী ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিস্তারিত কমেন্টে