মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৪৭:০৪
শিরোনাম
তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা মাদকের প্রতিবাদ করায় দেবিদ্বারে গৃহবধূ-সাক্ষীকে মারধর, ভিডিও ভাইরালের হুমকি জাতিসংঘে তারেক রহমানের ভাষণে আলোড়িত হবেন বিশ্বনেতারা: মুশফিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:১০
শেয়ার: mail
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে থানা-পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা ও সাহাপুর এবং ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা মধ্যপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলার অমৃতকুন্ডা এলাকার মো. জাবেদ আলীর ছেলে সুজন আলী (৩৪), শাহাপুর এলাকার নবাব প্রামাণিকের ছেলে সুলতান মাহমুদ (৩২) এবং কাটেঙ্গা মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ইসরাফিল (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকসেবনের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর সাজাপ্ত তিন মাদকসেবীকে পুলিশি পাহারায় পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। চাটমোহর থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে