সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৭:২৩
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৩২
শেয়ার: mail
চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ভোরের দিকে জীবননগর থানা-পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলা মিয়ার ছেলে বাবু (৩৫), একই গ্রামের ফকির চাঁদের ছেলে কামরুজ্জামান (৩৮), লালটুর ছেলে ফন্না (৩০) এবং জীবননগর পৌর শহরের ইসলামপুর এলাকার সিদ্দিক ভূঁইয়ার ছেলে আব্দুর রহিম (৬০)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ভোরের দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলার পরোয়ানা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার বেলা ১১টার দিকে তাঁদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪

বিস্তারিত কমেন্টে