মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৩৩:০৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সুন্দরগঞ্জে মৎস্য বিভাগের অভিযান: ৩ হাজার ফুট কারেন্ট জাল ও পিরানহা উদ্ধার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:১২
শেয়ার: mail
সুন্দরগঞ্জে মৎস্য বিভাগের অভিযান: ৩ হাজার ফুট কারেন্ট জাল ও পিরানহা উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ রোধে গাইবান্ধার সুন্দরগঞ্জে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের প্রায় তিন হাজার ফুট অবৈধ কারেন্ট জাল ও প্রায় পাঁচ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার ২৮ জুলাই দিনব্যাপী উপজেলার বামনডাঙ্গা, হরিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও হাট-বাজারে এ অভিযান পরিচালিত হয়। সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কারেন্ট জালের বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। পাশাপাশি কঞ্চিবাড়ি ইউনিয়নের বাজার এলাকা থেকে পাঁচ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ দল।

পরবর্তীতে বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত সকলের সামনে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্য এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় জানান, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষা করতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার এবং ক্ষতিকর মাছ বিক্রি বন্ধে আমাদের নিয়মিত তদারকি চলছে। দেশীয় মৎস্যসম্পদ ধ্বংসকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরগঞ্জে মৎস্য বিভাগের অভিযান: ৩ হাজার ফুট কারেন্ট জাল ও পিরানহা উদ্ধার

বিস্তারিত কমেন্টে