মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:০৩:২৮
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

শিক্ষা যেন থেমে না যায়: অসহায় শিক্ষার্থীর কিতাবের দায়িত্ব নিলেন ইউএনও

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৫০
শেয়ার: mail
শিক্ষা যেন থেমে না যায়: অসহায় শিক্ষার্থীর কিতাবের দায়িত্ব নিলেন ইউএনও

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শুধু প্রশাসনিক দায়িত্ব পালন নয়, মানবিক মূল্যবোধের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। অর্থের অভাবে উচ্চতর ধর্মীয় শিক্ষা বন্ধ হওয়ার মুখে থাকা এক মাদ্রাসা শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সব কিতাব কিনে দিয়েছেন তিনি।

উপজেলার চর কুরালতলা গ্রামের দিনমজুর মাগফুর রহমান মোল্লার ছেলে হাফেজ মো. মাহদী মোল্লা মাদারীপুরের মিয়াপাড়া কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে অধ্যয়ন করছেন। কিন্তু এক সেট কিতাব কিনতে না পারায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েছিলেন।

নিজের সমস্যার কথা জানাতে বাবাকে সাথে নিয়ে ইউএনওর সাথে দেখা করলে খাদিজা আক্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন। পরে তিনি সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত অর্থ দিয়ে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ২০টি কিতাব সংগ্রহ করে দেন।

সোমবার ২৭ জুলাই সকালে শিক্ষার্থী ও তার বাবার হাতে বইগুলো তুলে দেন ইউএনও। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও সততার সাথে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মাহদী মোল্লা জানান, এই সহায়তা না পেলে হয়তো তার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হতো না। ইউএনওর এই সহযোগিতা তার জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, এমন মানবিক উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে এবং সমাজে শিক্ষা সহায়তার একটি চমৎকার দৃষ্টান্ত হয়ে থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষা যেন থেমে না যায়: অসহায় শিক্ষার্থীর কিতাবের দায়িত্ব নিলেন ইউএনও

বিস্তারিত কমেন্টে