মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:১৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে অবৈধভাবে আনা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় জুস উদ্ধার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা জোনের এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই রাত আনুমানিক ১০টায় মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক থেকে ৭ হাজার ৫০০ বোতল ভারতীয় আমুল জুস জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, মাটিরাঙ্গা বাজার হয়ে অবৈধ পথে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাকসহ ৭ হাজার ৫০০ বোতল ভারতীয় আমুল জুস জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য দেশে প্রবেশ ঠেকাতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

বিস্তারিত কমেন্টে