রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪০:৩৭
শিরোনাম
মালয়েশিয়ার কোতারায়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ও তাঁর স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমে আসবে: ডোনাল্ড ট্রাম্প বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান দেশে সারের কোনো সংকট নেই: তথ্য প্রতিমন্ত্রী আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার মালয়েশিয়ার কোতারায়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ও তাঁর স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমে আসবে: ডোনাল্ড ট্রাম্প বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান দেশে সারের কোনো সংকট নেই: তথ্য প্রতিমন্ত্রী আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না: হাইকোর্ট মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:১৮
শেয়ার: mail
৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন চীনা জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর প্রতিনিধি।

জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে সংসার করছেন তাং ওয়েই। এটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সামার।

সন্তানের জন্মের সুখবরটি বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে নিজেই শেয়ার করেন তাং ওয়েই। প্রকাশিত ছবিতে পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে নবজাতককে স্বাগত জানিয়ে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও যুক্ত ছিল।

প্রথম সন্তান সামারের অনুভূতির কথা উল্লেখ করে তাং ওয়েই লেখেন, এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।

এর আগে কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের গর্ভধারণ নিয়ে আলোচনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাকে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জনের সূত্রপাত হয়।

পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন অভিনেত্রী। সেই ছবিতে তাদের হাতে ছিল একটি ঘোড়ার খেলনা।

সেই সময় তাং ওয়েই লিখেছিলেন, আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।

গত মাসে হংকং সফরেও একসঙ্গে দেখা যায় তাং ওয়েই ও কিম তে-ইয়ংকে। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, শিগগিরই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন এই অভিনেত্রী।

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জগতে পা রাখেন। ২০১০ সালে লেট অটাম সিনেমার শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়।

সেই পরিচয় থেকে প্রেম, পরে ২০১৪ সালে বিয়ে। দুই বছর পর তাদের প্রথম সন্তান সামারের জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের আগমনে পূর্ণতা পেল তাদের চার সদস্যের পরিবার।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী তাং ওয়েই

বিস্তারিত কমেন্টে