রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২১:৩৩
শিরোনাম
● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতার গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি: সোহাগ আরেফিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১৯
শেয়ার: mail
মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতার গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি: সোহাগ আরেফিন

মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিন-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের প্রতিবাদ, সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সিআরএ নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন বলেন, মিথ্যা মামলায় সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেফতার গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।

বক্তারা বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিক যদি জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশের কারণে মিথ্যা মামলায় গ্রেফতার হন, তবে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়; বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপরও সরাসরি হুমকি।

তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের ভাষ্য, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ কোনো অপরাধ হতে পারে না। বরং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বক্তারা অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয় এবং সদস্য মো. মোস্তাফিজ, মো. রিয়াজ, মো. খোকন, সাহেদুর রহমান মোরশেদ, রকিব উদ্দীন আবির, নাসির উদ্দীন লিটন, মো. গিয়াস উদ্দিন টিটুসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এ ছাড়া মানববন্ধনে দৈনিক সবুজ বাংলাদেশ-এর চট্টগ্রাম প্রতিনিধি শাহেদুল ইসলাম সাগর, আব্বাস, জয়নাল, সাংবাদিক ইয়াসমিন, আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ শেখসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতার গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি: সোহাগ আরেফিন

বিস্তারিত কমেন্টে