সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৫৪:৩৪

বিশ্বকাপ ফাইনালের পর আবারও মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-স্পেন, আলোচনায় ফিনালিসিমা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:০৬
শেয়ার: mail
বিশ্বকাপ ফাইনালের পর আবারও মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-স্পেন, আলোচনায় ফিনালিসিমা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালে স্পেনের কাছে শিরোপা হারানোর হতাশা কাটিয়ে ওঠার আগেই আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা, যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে লামিন ইয়ামালের স্পেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

২০২৪ কোপা আমেরিয়া চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই লড়াই দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তার মধ্যে ছিল।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি গত ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেখানে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। এরপর ভেন্যু নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়।

স্পেন ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে। অন্যদিকে আর্জেন্টিনার পছন্দ ছিল বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আয়োজকরা।

তবে নতুন করে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা আবারও জোরালো হয়েছে। মার্কার তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক বিরতির সময়ের মধ্যেই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

যদিও এখনো ম্যাচের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ম্যাচটি মাঠে গড়ালে বিশ্বকাপ ফাইনালের পর আবারও ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দলের লড়াই দেখার সুযোগ পাবেন সমর্থকরা। বিশেষ করে Lionel MessiLamine Yamal-এর সম্ভাব্য দ্বৈরথ ঘিরে এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward