রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:২১:৪৬
শিরোনাম
● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার এক অভিযুক্ত উত্তরায় আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:২৫
শেয়ার: mail
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার এক অভিযুক্ত উত্তরায় আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে আলোচিত ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার এক অভিযুক্তকে ঢাকার উত্তরা এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত রাত প্রায় ৩টার দিকে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপীনাথপুরে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার ঘটনার পর থেকে ওই ব্যক্তি আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের অনুসন্ধান ও অভিযানের পর তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় গোপীনাথপুরের বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে যদি অন্য কোনো ব্যক্তি জড়িত থাকেন বা কেউ অভিযুক্তকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন, তবে তাদের বিরুদ্ধেও দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটিত না হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার এক অভিযুক্ত উত্তরায় আটক

বিস্তারিত কমেন্টে