সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৫:০৪
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

বাগেরহাটে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:৩৪
শেয়ার: mail
বাগেরহাটে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

বাগেরহাট শহরে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন সক্রিয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর প্রায় ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট পৌরসভার রেলরোড এলাকার মাইক্রোস্ট্যান্ডে বিশেষ অভিযান চালায় সদর মডেল থানার একটি দল।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ৪০ থেকে ৪২ জনের একটি দল সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। তবে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে পুলিশ। পরে এসব আলামত জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহীন ফকির (১৮), লিটন চাপরাশি (২২), শামীম হোসেন (১৮), আরিফুল ইসলাম (১৮), রিয়াদ শেখ (১৮), রাতিন ইসলাম মোল্লা (১৮), সিরাজ শেখ (১৮), নাজমুল হাসান (১৮), আব্দুল কাইয়ুম (২১), মাহিম হাওলাদার (১৮), হাবিবুল্লাহ খান (১৯), অংকুন মালী (১৮), মেগনাথ মালী (১৮), নাজমুল তালুকদার (১৯), সাদমিন ফাহিম (১৭), রাব্বি তালুকদার (১৬) এবং হাসান হাওলাদার (৩৩)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা সরকারের উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ওই মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত আরও তিনজনসহ ২৩ থেকে ২৫ জন অজ্ঞাতনামা আসামি পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। একই তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে