বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৮:০৯
শিরোনাম
● সংবাদপত্রের সোনালি দিন টিকিয়ে রাখা রুহিয়ার এক অনন্য কারিগর ● অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা ● ইরানে হামলার সময় এখন নয়, নির্বাচনের আগে বললেন নেতানিয়াহু ● ওষুধ কারখানায় আগুন: চতুর্থ তলা থেকে সূত্রপাত, দুই ভবন ক্ষতিগ্রস্ত, হতাহত নেই ● লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ ● পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য ● এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার ● বড় সুখবর পেলেন হাসান-লিটন ● স্টারলিংকের প্রথম মাসের ফ্রি সেবা, মোবাইলে চালু করবেন যেভাবে ● মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক ● সংবাদপত্রের সোনালি দিন টিকিয়ে রাখা রুহিয়ার এক অনন্য কারিগর ● অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা ● ইরানে হামলার সময় এখন নয়, নির্বাচনের আগে বললেন নেতানিয়াহু ● ওষুধ কারখানায় আগুন: চতুর্থ তলা থেকে সূত্রপাত, দুই ভবন ক্ষতিগ্রস্ত, হতাহত নেই ● লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ ● পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য ● এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার ● বড় সুখবর পেলেন হাসান-লিটন ● স্টারলিংকের প্রথম মাসের ফ্রি সেবা, মোবাইলে চালু করবেন যেভাবে ● মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে এক লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিফ হোসেন রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের লিবিয়া প্রবাসী বাদশা প্রামাণিকের স্ত্রী আসমানী আক্তারের সঙ্গে একই এলাকার আলিফ হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার (২০ জুলাই) রাতে বিয়ে করা-না করা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা আসমানী আক্তারের ঘরের ভেতরে আলিফ হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, যুবকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে জানতে প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

বিস্তারিত কমেন্টে