শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৬:৪০

দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:০৬
শেয়ার: mail
দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের প্রধানদের সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাসের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় এবং অ্যাসোসিয়েশনের সভাপতি আমির হোসেন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বিদ্যুৎ।

সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধানরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সরকারি নীতিমালা অনুসরণ, বিদ্যালয় পরিচালনার বিভিন্ন দিক এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথি মানবেন্দ্র দাস বলেন, কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা প্রদানে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে সব বিদ্যালয় প্রধানের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত বিদ্যালয় প্রধানরা শিক্ষার উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আলোচনা সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে