রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:২১:১৫
শিরোনাম
● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো

আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:১১
শেয়ার: mail
আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মেধার উপযুক্ত মূল্যায়ন ও সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে পিরোজপুরের কদমতলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’। স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজসেবক আল-মাসুম খানের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এলাকার ১৫ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

সামাজিক সংগঠন ‘আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশন’-এর মূল উদ্যোগে এবং ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’ ও ‘গ্রাজুয়েট ফোরাম’-এর সার্বিক সহযোগিতায় পিরোজপুর সদরের কদমতলা ইউনিয়নের পোরগোলা এলাকার মাতুব্বরহাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আল-মাসুম খান। তিনি আয়োজক সংস্থা ‘আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সহযোগী সংগঠন ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান।

একজন শিক্ষকের সন্তান এবং শিক্ষিত, সুসংস্কৃত পরিবারের সন্তান হওয়ায় পারিবারিক আদর্শ ও নৈতিক মূল্যবোধ থেকেই তিনি দীর্ঘদিন ধরে শিক্ষানুরাগী ও সামাজিক কাজে নেতৃত্ব দিয়ে আসছেন। এলাকার যুবসমাজকে ভালো কাজে সংগঠিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে তাঁর সততা ও উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন।

প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের দেশ ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আল-মাসুম খানের পারিবারিক ঐতিহ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বের প্রশংসা করে তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক পরিবারের সন্তান হিসেবে আল-মাসুম খান যেভাবে এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়।

অনুষ্ঠানের সভাপতি আল-মাসুম খান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠনে আমাদের মেধাবীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ‘আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশন’ ও ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’ পৃথক দুটি ক্ষেত্র থেকে সবসময়ই সমাজের কল্যাণ ও শিক্ষার প্রসারে একযোগে কাজ করে আসছে। যেকোনো ভালো কাজের সঙ্গে আমাদের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে সংবর্ধিত ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে