কুমিল্লার দেবিদ্বারে আনন্দমুখর পরিবেশে ইউনাইটেড স্কাউটস অ্যাসোসিয়েশনের (ইউনিসা) আনুষ্ঠানিক উদ্বোধন এবং ইউনিসা ট্যালেন্ট ফেস্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল্লাহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মিজান নাসরিন ওপেন স্কাউট গ্রুপের উপদেষ্টা মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব নেতা মো. সিয়াম ইসলাম ও মো. নাইমুল ইসলাম সরকার। এ ছাড়া বক্তব্য রাখেন রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের স্কাউট নেতা মো. রবিউল ইসলাম এবং মিজান নাসরিন ওপেন স্কাউট গ্রুপের সহসভাপতি নাজমুল হক চৌধুরী।
অনুষ্ঠান শেষে ইউনিসা ট্যালেন্ট ফেস্ট ২০২৬-এ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা তরুণ প্রজন্মকে সুনাগরিক, দক্ষ ও মানবিক গুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
kalprakash.com/IM