মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৪৯:৩৬

আর্জেন্টিনা ফাইনালে, তবে মহিষ জবাইয়ের প্রতিশ্রুতি পূরণ হলো না

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৫৬
শেয়ার: mail
আর্জেন্টিনা ফাইনালে, তবে মহিষ জবাইয়ের প্রতিশ্রুতি পূরণ হলো না

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে আলোচনায় এসেছিলেন সমর্থকরা। সেই আলোচনার মধ্যেই তাঁরা ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠলে মহিষ জবাই করে ভূরিভোজের আয়োজন করা হবে। প্রায় এক মাস পর আর্জেন্টিনা ফাইনালে উঠলেও সেই গ্রামে আর মহিষ জবাই করা হয়নি।

এর আগে গত ১৭ জুন উপজেলার ঠাকুরঝিপাড়া গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেন।

এদিকে রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় মধ্যরাতে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ফাইনাল ম্যাচ শুরুর আগেই মহিষ জবাই করে ভোজের আয়োজন করার কথা ছিল।

তবে রোববার বিকেলে ঠাকুরঝিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, মহিষ জবাইয়ের কোনো প্রস্তুতির চিহ্ন নেই। একটি আঞ্চলিক সড়কের কালভার্টের ওপর কয়েকটি সাউন্ড বক্স বাজানো হচ্ছে।

এ বিষয়ে মহিষ জবাইয়ের ঘোষণা দেওয়া আর্জেন্টিনা সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি আলোচনায় আসার পর গ্রামের প্রবাসী কয়েকজন আর্জেন্টিনা সমর্থক ফাইনালে উঠলে মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর তাঁদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। ফলে মহিষ কেনার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

মহিষ জবাইয়ের ঘোষণা দেওয়া আর্জেন্টিনা সমর্থকদের একজন নয়ন আলী বলেন, এবারের বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে গ্রামের প্রবাসী আর্জেন্টিনা সমর্থকদের সহযোগিতায় সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙানো হয়। পাশাপাশি আর্জেন্টিনার ম্যাচ শেষে মাঝেমধ্যে ভূরিভোজের আয়োজনও করা হতো। প্রবাসী ভাইয়েরা আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দলটি ফাইনালে ওঠার পর তাঁদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ফোন ও বার্তা পাঠিয়েও কারও সাড়া পাওয়া যায়নি। ফলে মহিষ কেনা সম্ভব হয়নি। তবে গ্রামের আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা সাউন্ড বক্সের ব্যবস্থা করেছে এবং রাতে হালকা খাবারের আয়োজন করেছে।

এদিকে ঠাকুরঝিপাড়া গ্রামের ব্রাজিল সমর্থক আশরাফুল সরকার বলেন, আমরা প্রথমেই ঘোষণা দিয়েছিলাম, ব্রাজিল ফাইনালে উঠলে গরু জবাই করে খাওয়ানো হবে। পরে আমাদের দেখাদেখি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আর্জেন্টিনা সমর্থকেরাও মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেন। ব্রাজিল ফাইনালে উঠলে আমাদের ঘোষণাও বাস্তবায়ন করা হতো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward