মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৪:৩২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনী ইশতেহারের মতো স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণা চালিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে।

নির্বাচনের আগে থেকেই বিএনপি সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের কথা বলে আসছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের অবদানের কথা স্মরণ করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্রকে সুসংহত করতে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বিএনপি। আর জুলাইকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চায় বিরোধী দল।

অনুষ্ঠানের শেষে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে