সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৯:৪৫

পাবিপ্রবিতে ডাটা সায়েন্স ক্লাবের নেতৃত্বে কাব্য ও বোরহান

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
পাবিপ্রবিতে ডাটা সায়েন্স ক্লাবের নেতৃত্বে কাব্য ও বোরহান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পাস্ট ডাটা সায়েন্স ক্লাবের ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিত্য আহসান কাব্য এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বোরহান হোসেন।

মঙ্গলবার (১৫ জুলাই) ক্লাবের উপদেষ্টামণ্ডলী, প্রতিষ্ঠাতা মো. নাজমুস সাকিব এবং সহ-প্রতিষ্ঠাতা এমরান হোসান তানিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সহকারী সাধারণ সম্পাদক আবিয়াদ রাইয়ান সৌম্য, সাংগঠনিক সম্পাদক মো. সাফিন রেজা এবং প্রকাশনা সম্পাদক তিথি রানী সরকার।

ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম রেজা, অধ্যাপক ড. সাব্বা রুহি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সারওয়ার হোসাইন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. মিরা খাতুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নিতুন কুমার পোদ্দার, পরিসংখ্যান বিভাগের প্রভাষক রুবিয়া ইয়াসমিন, ড. মো. নাসিফ হোসাইন এবং মো. মিরাজ হোসাইন।

এ ছাড়া শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠাতা ও অ্যালামনাই উপদেষ্টা মো. নাজমুস সাকিব শিঞ্জন, সহ-প্রতিষ্ঠাতা ও অ্যালামনাই উপদেষ্টা এমরান হোসান তানিম এবং অ্যালামনাই উপদেষ্টা আরমান আলী আশিক।

নবগঠিত কমিটির সভাপতি আদিত্য আহসান কাব্য বলেন, বর্তমান বিশ্বে ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তিগত ক্ষেত্র নয়, বরং ভবিষ্যতের চালিকাশক্তি। এই বাস্তবতাকে সামনে রেখেই পাস্ট ডাটা সায়েন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। এর লক্ষ্য পাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে আগ্রহ ও দক্ষতা তৈরি করা। আমাদের সম্মানিত শিক্ষক উপদেষ্টামণ্ডলীর দিকনির্দেশনা এবং নির্বাহী কমিটির একনিষ্ঠ প্রচেষ্টায় আমরা এই ক্লাবকে অনেক দূর এগিয়ে নিতে চাই।

সাধারণ সম্পাদক মো. বোরহান হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে চাই। এই লক্ষ্যে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, প্রকল্প, প্রতিযোগিতা ও গবেষণামূলক কার্যক্রমের আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানকে প্রায়োগিক দক্ষতায় রূপান্তরিত করতে পারবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে ডাটা সায়েন্স ক্লাবের নেতৃত্বে কাব্য ও বোরহান

বিস্তারিত কমেন্টে