সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৪০:২৫
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মনিরামপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১-দলীয় ঐক্যের বিশাল র‍্যালি

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৪২
শেয়ার: mail
মনিরামপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১-দলীয় ঐক্যের বিশাল র‍্যালি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে যশোরের মনিরামপুরে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে একটি বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় পৌর শহরের গরুহাট মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে বাজারের দক্ষিণ প্রান্তে জামায়াতের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে ১১-দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। র‍্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখা এবং প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। তারা জুলাই সনদ বাস্তবায়নে ঘোষিত সব কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা এবি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মনিরামপুর উপজেলা আমির মাওলানা আব্দুল করিমসহ ১১-দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মনিরামপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে ১১-দলীয় ঐক্যের বিশাল র‍্যালি

বিস্তারিত কমেন্টে