সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:২২:২৩
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

বাংলাদেশিদের জন্য ইতালিতে ফুল-ফান্ডেড পিএইচডি স্কলারশিপের সুযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:৪৯
শেয়ার: mail
বাংলাদেশিদের জন্য ইতালিতে ফুল-ফান্ডেড পিএইচডি স্কলারশিপের সুযোগ

উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহীদের জন্য ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সে ফুল-ফান্ডেড পিএইচডি করার সুযোগ এসেছে।

২০২৬ সালের পেগাসো পিএইচডি স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তিন বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ পাবেন। এ স্কলারশিপের আওতায় বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো বৃত্তি দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকার সমান।

বিশ্ববিদ্যালয়ের ৪২তম পিএইচডি ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে এ স্কলারশিপ দেওয়া হবে। এর অর্থায়ন করছে ইতালির রিজিওনে তাসকানা, ইউরোপীয় সামাজিক তহবিল এবং জিওভানিসি প্রকল্প। কর্মসূচিটির লক্ষ্য তরুণ গবেষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে ১ নভেম্বর ২০২৬। যাদের মাস্টার্স ডিগ্রি রয়েছে অথবা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে, তারা আবেদন করতে পারবেন।

যেসব সুবিধা মিলবে:

  • বছরে ১৬ হাজার ২৪৩ ইউরো বৃত্তি।
  • বিদেশে অনুমোদিত গবেষণায় অংশ নিলে বৃত্তির পরিমাণ সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি।
  • গবেষণা কার্যক্রমের জন্য বৃত্তির অন্তত ১০ শতাংশ ব্যয়ের সুযোগ।
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইতালিতে যাওয়ার প্রাথমিক ব্যয়ের জন্য সর্বোচ্চ ৫ হাজার ইউরো এককালীন সহায়তা।
  • গবেষণা দক্ষতা ও সফট স্কিল উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ।
  • ভিসা, নথি সত্যায়ন, অনুবাদ, বাসাভাড়ার জামানত এবং বিমানভাড়াসহ স্থানান্তর ব্যয়ে সহায়তা।

আবেদনের জন্য যা লাগবে:

  • পূরণ করা আবেদনপত্র
  • ডিগ্রি সনদ
  • শিক্ষাজীবনের ট্রান্সক্রিপ্ট
  • বৈধ পাসপোর্ট
  • হালনাগাদ সিভি বা রেজ্যুমে
  • পাসপোর্ট সাইজের ছবি
  • প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি

যেভাবে আবেদন করবেন:

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন ফি হিসেবে ৩০ ইউরো (অফেরতযোগ্য) জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশিদের জন্য ইতালিতে ফুল-ফান্ডেড পিএইচডি স্কলারশিপের সুযোগ

বিস্তারিত কমেন্টে