বাংলাদেশ ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সেনাবাহিনী

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে ঘর হারানো অসহায় বৃদ্ধ কচাকলা ত্রিপুরার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত ওই বৃদ্ধের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আওতাধীন মাটিরাঙ্গা জোন।

সোমবার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। এ সময় তিনি দ্রুত একটি নিরাপদ বসতঘর নির্মাণের ঘোষণা দেন এবং আগামীকাল থেকেই ঘর নির্মাণের কাজ শুরু করার নির্দেশনা প্রদান করেন।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে কচাকলা ত্রিপুরার মাটির তৈরি বসতঘর সম্পূর্ণ ধসে পড়ে। ঘর হারিয়ে তিনি বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং মানবিক বিবেচনায় দ্রুত নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ

টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সেনাবাহিনী

প্রকাশিত: ০৮:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬