বাংলাদেশ ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ

বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড কার্যক্রম ঘিরে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নতুন খননকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। একই সঙ্গে পাশের বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বরিশালে প্রথম সরকারি সফরের অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি।

গৌরনদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি।

পরে তিনি বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২

বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড কার্যক্রম ঘিরে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ০৫:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬