বাংলাদেশ ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে তেজগাঁও কলেজের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং পঞ্চগড়ের কৃতী সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম ব্যারিস্টার জমির উদ্দীন সরকার তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের খালু ছিলেন। তাঁর মৃত্যুতে তেজগাঁও কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

শোকবার্তায় বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, প্রজ্ঞা, দেশপ্রেম ও জনকল্যাণে নিবেদিত ভূমিকার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর কর্মময় জীবন, নেতৃত্বগুণ এবং জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তেজগাঁও কলেজ পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে তেজগাঁও কলেজের শোক

প্রকাশিত: ০৯:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬