বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১১:১৯
শিরোনাম
অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩

৩৫ নম্বর দক্ষিণ বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন, চিতলমারীতে সাফল্যের ধারাবাহিকতা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:২০
শেয়ার: mail
৩৫ নম্বর দক্ষিণ বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন, চিতলমারীতে সাফল্যের ধারাবাহিকতা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাগেরহাটের চিতলমারী উপজেলার ৩৫ নম্বর দক্ষিণ বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে দুজন ট্যালেন্টপুল এবং একজন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলো লামিয়া আক্তার চাঁদনী ও তাহছিনা আক্তার বর্ষা। এছাড়া সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ফারজানা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট সাতজন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে তিনজনের বৃত্তি অর্জন বিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ আছিয়া বেগম বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। তারা সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চিতলমারী উপজেলা থেকে ট্যালেন্টপুলে সরকারি বিদ্যালয় থেকে ৩১ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৪ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অন্যদিকে সাধারণ কোটায় সরকারি বিদ্যালয় থেকে ৩৭ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ জনসহ মোট ৪৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। সব মিলিয়ে চিতলমারী উপজেলা থেকে মোট ৭৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

৩৫ নম্বর দক্ষিণ বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন, চিতলমারীতে সাফল্যের ধারাবাহিকতা

বিস্তারিত কমেন্টে