সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩০:৫৬

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবি প্রেসক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০৭
শেয়ার: mail
উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবি প্রেসক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশীয় ১৬ প্রজাতির মৌসুমী ফল নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবের আয়োজন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রেসক্লাব।

শনিবার সকাল ১১টায় আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ উৎসব উদযাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিমের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিকাইল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম একটি বিখ্যাত উক্তি উল্লেখ করে বলেন, তুমি বলো তুমি কী খাও, তাহলে আমি বলে দেব তুমি কেমন মানুষ।

তিনি বলেন, একজন মানুষের সুস্বাস্থ্য অনেকাংশেই তার খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। তাই প্রতিদিনের খাবারের মাধ্যমে আমরা কত কিলোক্যালরি, কতটুকু প্রোটিন এবং কতটুকু পুষ্টি গ্রহণ করছি, সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

উপাচার্য আরও বলেন, দেশের মৌসুমি ফল সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দেশীয় ফল শুধু পুষ্টির উৎসই নয়, বরং সুস্বাস্থ্য রক্ষা এবং বিভিন্ন রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় মৌসুমি ফল অন্তর্ভুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতি এমরান হোসেন তানিম বলেন, বাংলাদেশের দেশীয় মৌসুমি ফল শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, এগুলো পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকর। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও জনসচেতনতামূলক এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবি প্রেসক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে