তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের (টিসিপিসি) নতুন অ্যাড-হক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ক্লাবটির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরেফিন তানভীর অধীর এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন নিয়াজ করিম রাকিব। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফরহাদ হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামীতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে তিন মাসের জন্য এই অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন ইমতিয়াস হোসেন তমাল, অর্ণব সাহা, মেহরাব হোসেন, মাশরুরা সালসাবিল নাহলা, নাহারা জোবায়দা এবং ফারাবি আহমেদ ফারুক।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, নির্ধারিত মেয়াদের মধ্যে ক্লাবের সব সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করাই তাদের মূল লক্ষ্য।
kalprakash.com/IM
জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি 























