রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৭:৪৯
শিরোনাম
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা

তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:৪২
শেয়ার: mail
তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের অংশ উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ শুরু করার পর ক্রেডিট নেওয়ার উদ্দেশ্যে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জেলা পরিষদের তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। বিএনপি যখন তিস্তা নিয়ে কাজ শুরু করেছে, তখন তাদের (বিরোধীদের) কোনো অস্তিত্ব ছিল না। তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্নও ছিল না, কোনো বক্তব্যও ছিল না।

তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের স্ট্যান্টবাজির রাজনীতি আর চলবে না। তিস্তা মহাপরিকল্পনার কাজ অচিরেই শুরু হবে এবং তা সফলভাবে বাস্তবায়ন করা হবে।

পঞ্চগড়ের প্রবেশদ্বারে গেট নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জেলার ইতিহাস, ঐতিহ্য ও স্বকীয়তাকে দেশবাসীর কাছে তুলে ধরতে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই এই পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট নিতে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে