রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৪:১৭
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বেরোবি প্রেসক্লাবের আলোচনা সভা ও ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৩৪
শেয়ার: mail
বেরোবি প্রেসক্লাবের আলোচনা সভা ও ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

বাংলার ঐতিহ্যবাহী মৌসুমি ফলের সমাহারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।

ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আনারস, লটকন, আমলকীসহ দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শন ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

আলোচনা সভায় ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, ক্যাম্পাসের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে মতবিনিময় করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকারের সঞ্চালনায় এবং সভাপতি গাজী আজম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।

উপাচার্য বলেন, “বেরোবি প্রেসক্লাব সবাইকে নিয়ে যে ফল উৎসবের আয়োজন করেছে, এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করেছি। এটি আমার কাছে ভালোবাসা ও কাজের স্বীকৃতির প্রতীক। আমি চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকুক। তারা শুধু নিজেদের জন্য নয়, বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রয়োজনেও যেন নিজেদের মেধাকে কাজে লাগায়।”

অনুষ্ঠানে উপাচার্য বেরোবি প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুকসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বেরোবি প্রেসক্লাবের আলোচনা সভা ও ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে