মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১০:৫৯
শিরোনাম
নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী মক্কা চুক্তিতে বাংলাদেশ: যোগ দেওয়ার আগে যেসব ভূরাজনৈতিক হিসাব জরুরি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেরোবিতে বিআরটিসির ভাড়া বাসে শিক্ষার্থীদের ভোগান্তি, বার্ষিক ব্যয় প্রায় ২ কোটি টাকা দেওয়ানবাগের মাহফিলে সৈয়দ জুবায়ের কামালসহ পীরদের উপস্থিতি ঘিরে নতুন আলোচনা রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী মক্কা চুক্তিতে বাংলাদেশ: যোগ দেওয়ার আগে যেসব ভূরাজনৈতিক হিসাব জরুরি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযান, ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেরোবিতে বিআরটিসির ভাড়া বাসে শিক্ষার্থীদের ভোগান্তি, বার্ষিক ব্যয় প্রায় ২ কোটি টাকা দেওয়ানবাগের মাহফিলে সৈয়দ জুবায়ের কামালসহ পীরদের উপস্থিতি ঘিরে নতুন আলোচনা রাবি এডুকেশন ক্লাবের নতুন কমিটি: সভাপতি তানিমুল, সাধারণ সম্পাদক তিশা

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ: স্বাবলম্বী হওয়ার স্বপ্নে প্রশিক্ষণার্থীরা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৪৫
শেয়ার: mail
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ: স্বাবলম্বী হওয়ার স্বপ্নে প্রশিক্ষণার্থীরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

“দক্ষ হবো, গড়বো দেশ”—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দক্ষ খামারি হিসেবে গড়ে উঠে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শেখার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। হাতে-কলমে এই প্রশিক্ষণের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করছেন যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অধিদপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের জন্য টিফিন ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আবাসন ব্যবস্থাও পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, যা প্রশিক্ষণ পরিবেশকে আরও অনুকূল করেছে।

কদমতলার ইয়ুথ ফাউন্ডেশন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়মিত ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে পিরোজপুরের যুবসমাজ দক্ষ মানবসম্পদে পরিণত হবে, যা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ: স্বাবলম্বী হওয়ার স্বপ্নে প্রশিক্ষণার্থীরা

বিস্তারিত কমেন্টে