শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:১৮

জোড়া স্বর্ণপদক জিতে নজর কাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী জয়

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২৪
শেয়ার: mail
জোড়া স্বর্ণপদক জিতে নজর কাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী জয়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম জয়। তার দুর্দান্ত পারফরম্যান্সে জাতীয় বিশ্ববিদ্যালয় দল প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

রোববার (২৮ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় আমিনুল ইসলাম জয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে ব্যক্তিগত ৫৮ কেজি ও ৮৭+ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন। ব্যক্তিগত ইভেন্টে জোড়া সাফল্যের পাশাপাশি দলীয় ইভেন্টেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

তার পারফরম্যান্সে ভর করেই জাতীয় বিশ্ববিদ্যালয় দল প্রথম রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

প্রতিযোগিতায় স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তাদের ছাত্ররা ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ এবং ছাত্রীরা ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন।

অন্যদিকে, প্রথম রানারআপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ এবং ছাত্রীরা ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক লাভ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

এছাড়াও আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব-কমিটির সভাপতি ও কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আরিফুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোকসানা বেগমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ৭১ জন প্রতিযোগী অংশ নেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

জোড়া স্বর্ণপদক জিতে নজর কাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী জয়

বিস্তারিত কমেন্টে