মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২২:৩১
শিরোনাম
● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সিরিয়াল কিলিংয়ের দায়ে অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য আজ ● বিমান যেন উড়ন্ত চোরাই সোনা ● শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ● সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি ● ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম নৌযান ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি

‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’র বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৩৯
শেয়ার: mail
‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’র বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং অক্সিজেনের ঘাটতি পূরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’র উদ্যোগে এবং নবগঠিত রুহিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। এ সময় মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. খাইরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার একটি মানবিক ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। ‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে উঠবে।

মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার, রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান, রুহিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম গগণ শাহ, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজহারুল ইসলাম বাদল, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল হক বাবু এবং রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মকবুল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. আপেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আকাশ, সদস্য মাসুদুর রহমান, সুমন আলী, আহসান হাবিব রুবেল এবং আগামীর স্বপ্ন মানবিক সংস্থার সাধারণ সম্পাদক মো. কুদরত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয় ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন অংশ নেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

‘আগামীর স্বপ্ন মানবিক সংস্থা’র বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিস্তারিত কমেন্টে