শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৭:০৪

ভ্যান থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:২৮
শেয়ার: mail
ভ্যান থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে স্বর্ণা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির নানি। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার চিৎলা গ্রামের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা মেহেরপুর সদর উপজেলার সাজেদুল ইসলামের মেয়ে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কয়েকদিন আগে মেহেরপুর থেকে মা–এর সঙ্গে দামুড়হুদার পুরাতন বাস্তবপুর গ্রামের সালদাপাড়ায় নানাবাড়িতে বেড়াতে আসে স্বর্ণা।

রোববার দুপুরে শিশুটির নানি তাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে চিৎলা গ্রামের একটি ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে স্বর্ণা ও তার নানি ভ্যান থেকে ছিটকে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন। পরে আহত নানিকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি হুমায়ুন কবির আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

ভ্যান থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে