বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৬:০১
শিরোনাম
কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই

কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হচ্ছেন রোজী আক্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৫৭
শেয়ার: mail
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হচ্ছেন রোজী আক্তার

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁর নিয়োগের মধ্য দিয়ে কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রোজী আক্তার শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন।

জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি, ভূমি প্রশাসন, উন্নয়ন কর্মকাণ্ড, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।

রোজী আক্তারের নিয়োগকে কুমিল্লার প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। জেলার বিভিন্ন মহল এ নিয়োগকে স্বাগত জানিয়েছে।

অন্যদিকে, বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করায় প্রশাসনের বিভিন্ন স্তর এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হচ্ছেন রোজী আক্তার

বিস্তারিত কমেন্টে