মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৬:১৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ভূয়া ডাক্তারের ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১:৫১
শেয়ার: mail
ভূয়া ডাক্তারের ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় একটি অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নেওয়ার পর হাবিবা খাতুন (আড়াই) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না দিয়ে ভুল চিকিৎসা করায় তার মৃত্যু হয়েছে।

নিহত হাবিবা খাতুন উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধামিনকৌড় গ্রামের হারুন রশিদের মেয়ে।

স্বজনরা জানান, জ্বর ও পেটব্যথা নিয়ে গত ২৬ জুন হাটগাঙ্গোপাড়ার সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে শিশুটিকে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে প্রতিষ্ঠানটির পরিচালক এবং হাটগাঙ্গোপাড়া মজোপাড়া মহিলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আলমগীর কবির চিকিৎসা দেন।

অভিযোগ রয়েছে, চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আলমগীর কবির তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে রামেকে ভর্তি করলে গভীর রাতে তার মৃত্যু হয়।

এদিকে, উপজেলার মজোপাড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক অভিযোগ করেন, এর আগেও একই ব্যক্তির ভুল চিকিৎসায় তার সাত মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল মাহিতের মৃত্যু হয়েছিল।

ঘটনার পর শিশুটির বাবা আলমগীর কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “আমি ছুটিতে ছিলাম। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, শিশুটির স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুললেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা চিকিৎসা-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

ভূয়া ডাক্তারের ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে