মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪২:০৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতা ২০২৫-২০২৬ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে গোল্ড পদক অর্জন করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম। তিনি তেজগাঁও কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পুরুষদের -৯১ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে মোহাম্মদ সিয়াম অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দৃঢ়তার পরিচয় দেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে গোল্ড পদক অর্জন করেন, যা তেজগাঁও কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

মোহাম্মদ সিয়ামের এই সাফল্যে তেজগাঁও কলেজ পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

মোহাম্মদ সিয়ামের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং তেজগাঁও কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়। তাঁর এই কৃতিত্ব অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ এবং নিজেদের মেধা ও দক্ষতা বিকাশে উৎসাহিত করবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতলেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম

বিস্তারিত কমেন্টে