মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৬:০৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় তেজগাঁও কলেজের অধ্যক্ষকে ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:১৯
শেয়ার: mail
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় তেজগাঁও কলেজের অধ্যক্ষকে ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা

তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (২৪ জুন) ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া প্রদান করে তাকে অভিনন্দন জানান।

সম্প্রতি শামীমা ইয়াসমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট দেশের উচ্চশিক্ষা-সংক্রান্ত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মর্যাদাপূর্ণ পদে তেজগাঁও কলেজের একজন শিক্ষক নির্বাচিত হওয়াকে কলেজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি কলেজ ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে উপস্থাপন করতে পারবেন।

তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আসিফ হোসাইন বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশা করি, তার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও কলেজের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”

তিনি আরও বলেন, “একজন যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে শামীমা ইয়াসমিন সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছেন। সিনেট সদস্য হিসেবে তার নতুন দায়িত্ব কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় তেজগাঁও কলেজের অধ্যক্ষকে ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা

বিস্তারিত কমেন্টে