রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:১৬:০৯

দেড় বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৫৭
শেয়ার: mail
দেড় বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের পৃথক অভিযানে একাধিক মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ জুন) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে উভয়কে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার এসআই দিবাকর ও এএসআই সজলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার চিংগুড়ি গ্রামে অভিযান চালিয়ে আকরাম আলী শেখের ছেলে তরিকুল ইসলাম শেখকে গ্রেপ্তার করে। তিনি একাধিক মাদক মামলার আসামি এবং দেড় বছরের সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে মোট তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে, যৌতুক সংক্রান্ত একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার পার ডুমুরিয়া গ্রামের এস এম ইউসুফের ছেলে রবিউল ইসলাম রবিকেও গ্রেপ্তার করা হয়েছে। ডুমুরিয়া পুলিশ ক্যাম্পের এসআই আতিকের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালত কর্তৃক জারি করা পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারের পর উভয় আসামিকে চিতলমারী থানায় এনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে রোববার দুপুরে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে চিতলমারী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অপরাধ দমনে চিতলমারী থানার চলমান কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২২ জুন ২০২৬ | Globe kalprakash.com

দেড় বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বিস্তারিত কমেন্টে