শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:১৮

সাইবার নিরাপত্তা সচেতনতা ও অনলাইন সহায়তায় কাজ করছে ‘RDCS CYBER OFFICIAL’

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:৩৬
শেয়ার: mail
সাইবার নিরাপত্তা সচেতনতা ও অনলাইন সহায়তায় কাজ করছে ‘RDCS CYBER OFFICIAL’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ডিজিটাল বাংলাদেশের ক্রমবর্ধমান অনলাইন কার্যক্রমের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন সমস্যাও বাড়ছে। এমন বাস্তবতায় অনলাইন হয়রানি প্রতিরোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের সহায়তায় কাজ করার দাবি নিয়ে এগিয়ে এসেছে RDCS CYBER OFFICIAL নামের একটি সাইবার টিম।

সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন এমডি আব্দুল্লাহ, এমডি আশিক ইসলাম, এমডি মিজানুর জনি এবং এমডি রবিন ইসলাম। এছাড়া নারী শাখার নেতৃত্বে রয়েছেন আয়াত চৌধুরী।

টিম সূত্রে জানা গেছে, বর্তমানে সংগঠনটির সঙ্গে প্রায় ১৫০ জন সক্রিয় সদস্য কাজ করছেন। পাশাপাশি আরিয়ান, আলভিসহ ১৫ জন প্রশাসনিক সদস্য (অ্যাডমিন) বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। সম্প্রতি সাইবার বিষয়ে অভিজ্ঞতা ও প্রশিক্ষণপ্রাপ্ত আরও কয়েকজন টিম লিডার সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন।

নতুন যুক্ত হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন দীপ চৌধুরী, মো. মেহেদি হাসান, মো. সাকিল, আব্দুর রহমান, মো. আলামিন, মো. আরিয়ান হাসান, মো. নাইম চৌধুরী, মো. আদি রহমান, মো. আব্দুল্লাহ ইভান এবং মো. মামুনুর রশিদ।

সংগঠনটির দাবি, ২০২৫ সালে মাত্র দুই মাসের ব্যবধানে তারা প্রায় ৯০টি অনলাইন হয়রানি ও সাইবার-সংক্রান্ত অভিযোগ সমাধানে সহায়তা করেছে। এ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রশিক্ষণ ও সনদ অর্জন করেছেন তাদের সদস্যরা। টিমের সদস্যদের মধ্যে গুগল সার্টিফিকেট, বাংলাদেশ সাইবার ফাউন্ডেশন সার্টিফিকেট এবং এনএসডিএ (NSDA)-এর বিভিন্ন প্রশিক্ষণ সনদ ও লাইসেন্সধারী সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে।

RDCS CYBER OFFICIAL-এর নেতারা জানান, তাদের মূল লক্ষ্য হলো একটি নিরাপদ, সচেতন ও ইতিবাচক ভার্চুয়াল পরিবেশ গড়ে তোলা এবং বাংলাদেশের সাইবার সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।

তারা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, আইডি-সংক্রান্ত জটিলতা, সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অনলাইন সমস্যার বিষয়ে সাধারণ মানুষকে সহায়তা দিতে তারা কাজ করে যাচ্ছেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

সাইবার নিরাপত্তা সচেতনতা ও অনলাইন সহায়তায় কাজ করছে ‘RDCS CYBER OFFICIAL’

বিস্তারিত কমেন্টে