বাংলাদেশ ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রাব্বানী (৪৬), মাইনউদ্দিন শেখ (৪২), মো. নাসির উদ্দিন (৪২), মো. রিয়াদ মন্ডল (২৬), মো. আ. ছালাম মিলন (৫৭), মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), নাহিদ মিয়া (২৪) এবং মো. নাসির শেখ (৬৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মীর একটি ঝটিকা মিছিল বের হয়। এতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়।

সংক্ষিপ্ত সময়ের ওই মিছিলে ব্যবহৃত ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের এক নেতার ছবি ছিল। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেয় বলে পুলিশ জানায়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়ার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ০৭:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬