রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৪২

নকল ডার্বি সিগারেটের মজুতের অভিযোগে মোরেলগঞ্জে অভিযান, গোয়ালঘর থেকে বিপুল সিগারেট জব্দ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৪:৩২
শেয়ার: mail
নকল ডার্বি সিগারেটের মজুতের অভিযোগে মোরেলগঞ্জে অভিযান, গোয়ালঘর থেকে বিপুল সিগারেট জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি তামাক কারখানার পাশের গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ কথিত নকল ডার্বি সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা এলাকায় ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ-সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে প্রায় ১০ লাখ শলাকা ডার্বি ব্র্যান্ডের সিগারেট এবং সিগারেট উৎপাদন-সংশ্লিষ্ট আরও কয়েক লাখ উপকরণ জব্দ করা হয়েছে। একই সময়ে মোরেলগঞ্জ থানা পুলিশ সিগারেট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের সহকারী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, গ্রীন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দে এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর স্থানীয় বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু।

গ্রীন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দে জানান, গত বছরের আগস্টের পর তার কারখানা থেকে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি ও কাঁচামাল চুরি হয়। এ ঘটনায় আদালতে মামলা করার পর আদালতের নির্দেশে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। ইতোমধ্যে চোরাই মালামালের কিছু অংশ উদ্ধার হয়েছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে মাসুদ করিম টিটু অভিযোগ করেন, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে রাতের বেলায় ডার্বি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে আসছেন। তার দাবি, কারখানার পাশের গোয়ালঘর থেকেই অন্তত ১০ লাখ শলাকা কথিত নকল সিগারেট উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার করা সিগারেটগুলো দেখতে ডার্বি ব্র্যান্ডের নকল কপির মতো মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গ্রীন বাংলা টোবাকোর মালিকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বা কোনো কর্মচারীকে পাওয়া যায়নি। কারখানায় তালা ঝুলছিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এসআই উত্তম কুমার বলেন, চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে এবং আরও মালামাল উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

নকল ডার্বি সিগারেটের মজুতের অভিযোগে মোরেলগঞ্জে অভিযান, গোয়ালঘর থেকে বিপুল সিগারেট জব্দ

বিস্তারিত কমেন্টে