বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৪৭:৪৫
শিরোনাম
● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাগেরহাটে ১১ লাখ টাকার নকল সিগারেট জব্দ, দম্পতি গ্রেপ্তার

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
বাগেরহাটে ১১ লাখ টাকার নকল সিগারেট জব্দ, দম্পতি গ্রেপ্তার

বাগেরহাটে অভিযান চালিয়ে ২২০ কেজি নকল সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে বাগেরহাট সদর মডেল থানাধীন খারাসম্বল এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে ১১টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ২২০ কেজি নকল সিগারেট জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দুলাল হাওলাদার (৫৮) ও তাঁর স্ত্রী মোসাম্মৎ রঞ্জিদা বেগম।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে নকল সিগারেট সংগ্রহ, মজুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এভাবে তাঁরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা পরিচালনা করছিলেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি ধারায় বাগেরহাট সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে ১১ লাখ টাকার নকল সিগারেট জব্দ, দম্পতি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে