বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৪৮:৫২
শিরোনাম
● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা যখন হারিয়ে যেতে বসেছে, ঠিক তখনই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা দক্ষিণপাড়ার যুবসমাজ। গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা বা গাদন খেলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ১৬ দলের অংশগ্রহণে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা।

মঙ্গলবার (৩ নভেম্বর) খেজুরতলা বাজারসংলগ্ন বাঁশবাগানের মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে খেজুরতলার উজ্জ্বল হোসেনের দল ৪-১ গাদনে পারদুর্গাপুরের সলেমানের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ছাগল এবং রানারআপ দলকে একটি ভেড়া দেওয়া হয়। খেলা পরিচালনা করেন আয়োজক কমিটির সভাপতি ইমদাদুল হক।

একসময় গ্রামবাংলার মাঠে-ময়দানে এ ধরনের খেলাকে ঘিরে সৃষ্টি হতো উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠত গ্রামের খেলার মাঠ। ঐতিহ্যবাহী এ খেলার আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতি ও খেলাধুলার সেই হারানো আবহ ফিরিয়ে আনার চেষ্টা করছেন আয়োজকরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে